ধামরাই( ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের পুরাতন কমিটি ভেঙে দিয়ে নির্বাচনমূলক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে।
শুক্রবার (০৪ অক্টোবর ) সন্ধ্যায় সময় পৌরসভার বিজয় নগর এলাকায় নিজ অফিসে সভা টি অনুষ্ঠিত হয়।
নির্মান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন,বিভাগীয় শ্রম দপ্তর এর সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, নির্মাণ শ্রমিকদের শরীরের ঘামে বড় বড় ভবন তৈরি হয়ে থাকে। তারা আমাদের আরাম আয়েশের জন্য তৈরি করেন আলিশান ভবন। এদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। কোন নির্মাণ শ্রমিক যে কোন সমস্যায় পড়লে আমি তাদের পাশে আছি।তিনি আরও বলেন,প্রথমে আপনাদের নির্বাচন কমিশন নিয়োগ দিতে হবে।তার পর ভোটার তালিকা গঠন করতে হবে,যে কোন সদস্য একটি পদে নির্বাচন করতে পারবে।মোট ১১ টি পদে নির্বাচন হবে।প্রতিটা পদে মার্কা থাকবে।
নির্মান শ্রমিকরা বলেন, আমাদের শ্রমিক ভাইয়েরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়ে থাকে। অনেকে কাজ করার পরও সঠিক মজুরি দেয় না। আমরা যেন আমাদের সঠিক মজুরি বুঝে পাই সেদিকে বিত্তবানদের প্রতি অনুরোধ করেন। কারণ নির্মাণ শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে থাকেন।
আরও উপস্থিত ছিলেন,বিভাগীয় শ্রম দপ্তর ও শ্রম কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃমাসুম আলী,মোঃ সামছুল ইসলাম, মোঃ লুৎফর খান,শরীফুলহক,সাধারণ সম্পাদক শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃভানু বাদশা,মোঃমোক্তার আলী, দেলুয়ার হোসেন, অর্থ সম্পাদক আতাউর খান,সাংগঠনিক সম্পাদক মোঃসফুর উদ্দিনসহ কয়েকশত নির্মাণ শ্রমিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য খাবারের আয়োজন করা হয়।

