নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে আব্দুল আলিম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ৪ এর একটি টিম।
শুক্রবার দুপুরে র্যাব ৪, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে: কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল আলিম মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন মার্কেটে সহকারী হিসেবে কাজ করতেন।
কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর সকালে কৌশলে বাড়ির অদূরে কাঠবাগানে ডেকে নিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ করেন আব্দুল আলিম। এসময় ওই বুদ্ধি প্রতিবন্ধী আত্মচিৎকার করলে অভিযুক্ত আব্দুল আলিম পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরে এঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ১৮ সেপ্টেম্বর আব্দুল আলিমকে আসামী করে মানিকগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলার করেন। ওই মামলায় গ্রেপ্তার আলিমকে সংশ্লিষ্ট থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

