শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডের পানি উন্নয়ন বোর্ডের পাশের একটি পরিত্যক্ত ভবনের বারান্দা থেকে জহুরা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। মৃত ওই নারী জেলার ঘিওর উপজেলার করচাবাঁধা এলাকার হারান মিয়ার মেয়ে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ বলেন, নিহত ওই নারী মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকা দিয়ে সব সময় চলাফেরা করতো। তার নির্দিষ্ট কোন পেশা ছিলো না। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গেও তার কোন সম্পর্ক নেই।

দুপুরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় অবহিত করলে নিহত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে পঁচন ধরে গেছে। ধারনা করা হচ্ছে, মরদেহটি আরও কয়েকদিন আগে থেকেই ওই খানে পড়ে রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি আমান উল্লাহ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ