বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে অটো রাইস মিল বন্ধের দাবিতে মানববন্ধন

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা অটো রাইচ মিলের কালো ধোয়া, ছাই ও নির্গত বর্জ্য পদার্থে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়, কৃষি জমি এবং পরিবেশ সংরক্ষনে অটো রাইস মিল বন্ধের দাবিতে জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ধামরাই কালিয়াকৈর আঞ্চলিক সড়কে হাটিপাড়া এলাকায় জামাল উদ্দিন স্কুলের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, ধামরাইয়ে জামাল উদ্দিন স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলে ১৮-১৯ শত শিক্ষার্থী লেখাপড়া করে। এই স্কুলের পরিবেশ অনেক সুন্দর ছিল। কিন্তু ব্যাঙের ছাতার মত স্কুলের চার পাশে অটো রাইস মিল গড়ে ওঠায় স্কুল হুমকির মুখে সম্মুখীন হচ্ছে। সকালে স্কুলে এসে দেখি স্কুলের টেবিল,চেয়ার,বেঞ্চ সবকিছু কালি, ছাই দিয়ে নষ্ট হয়ে আছে। শুধু তাই নয় কাপড় চোপর খাবার (টিফিন) নষ্ট হয়ে যায়।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন বলেন, জামাল উদ্দিন স্কুলের পাশে সামা অটো রাইসমিল, আরিয়ান ইন্টারন্যাশনাল অটো রাইসমিল ও সাহেব আলী অটো রাইস মিলের ধোয়া ও ছাইয়ের কারণে দিন দিন স্কুুলে শিক্ষার্থীর উপস্থির সংখ্যা কমে যাচ্ছে। স্কুলের শিক্ষার্থীদের ঠান্ডা,কাশিসহ বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে।রাইস মিল বন্ধের দাবিতে স্কুলের পক্ষ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদাণ করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ