বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রমিজুর রহমান চৌধুরী রোমা’র ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এব্যাপারে চেয়ারম্যান মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা বলেন, দেশে অনেক গরীব ও দরিদ্র মানুষ আছে। দেশের বৃত্তবানদের এগিয়ে আসার উচিত শীতার্ত মানুষের পাশে থাকার জন্য।

এসময় ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম জামানসহ পরিষদের সকল সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ