বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে আনসার সদস্যকে পিটিয়ে হত্যা

ধামরাই (ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আনসার সদস্য শাকিল হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সিংশ্রী বাজারের পাশে দক্ষিণ খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার ( ২৭সেপ্টেম্বর) দুপুরে শাকিল হোসেন মারা যান।

নিহত শাকিল হোসেন উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের দক্ষিণ খাগাইল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। সে বিভিন্ন সরকারি এবং জাতীয়  অনুষ্ঠান বা নির্বাচনে আনসার সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করে থাকেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ খাদেম আলী (৫৫), মোঃ মিজানুর রহমান (৫৫) ও মোঃ মিয়াজ উদ্দিন (৪০)।

নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে, খাগাইল গ্রামের মুকুল, রুবেল গংদের সঙ্গে শাকিল হোসেন গংদের জমি নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে একাধিক মামলাও হয়েছে। শুক্রবার রাতে শকিল হোসেন খাগাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নির্মল কুমারের বাড়িতে  পূজামন্ডপ দেখে বাড়ি ফেরার পথে সিংশ্রী বাজারের পাশে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মুকুল গংরা ।

এতে শাকিলের মাথা ও বুকে রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় রাতেই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শাকিলের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসাধীন ডাক্তার তাকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  শনিবার দুপুরে মারা যায় শাকিল হোসেন ।

এ ঘটনায় নিহতের মামা সোহরাব হোসেন বাদি হয়ে ধামরাই থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জের এ শাকিলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১২জনের নামে মামলা হয়েছে এবং ৩-৪ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ