মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আলীম অভি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ভিডিও বার্তায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
২৪ আগষ্ট সাংবাদিকদের এ তথ্য জানান।
সুত্র জানায়, উপজেলার বরিয়াবহ গ্রামের পীর বাড়ির বাসিন্দা আব্দুল আলীম অভি গত ২৮ অক্টোবর ২০২৫ ইং তারিখে ফেসবুকে প্রচারিত ভিডিও বার্তায় বলেন, তিনি রাজনৈতিক দলের সকল পদ পদবী ও আওয়ামীলীগ দলীয় সম্পৃক্ততা থেকে সড়ে দাঁড়ালেন।
তরিকাপন্থিদের অরাজনৈতিক জাতীয় সংগঠন বাংলাদেশ তরিকত পরিষদে যোগদান করে তিনি ওই সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে অরাজনৈতিক ব্যাক্তি হিসেবে সংগঠনের দাওয়াত প্রচারে নিয়জিত রয়েছেন।
শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আলীম অভি সাংবাদিকদের আরো জানান, আমি যেহেতু একটি অরাজনৈতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদে অধিষ্ঠিত হয়ে দায়িত্ব পালন করছি, তাই সংগঠনের নীতি অনুযায়ী রাজনীতি থেকে সড়ে দাঁড়িয়ে নিজেকে অরাজনৈতিক ব্যাক্তি ঘোষণা করেছি।
তিনি আরো জানান, অরাজনৈতিক ব্যাক্তি হিসেবে সকলের সাথে সু সম্পর্ক বজায় রেখে তরিকতের প্রচার প্রসার ও অরাজনৈতিক সংগঠনের উন্নয়নে কাজ করে যাবার আশাবাদ ব্যাক্ত করেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, কিভাবে আমার নাম শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাহী কমিটিতে সম্পৃক্ত হয়েছে তা আমি জানিনা। তবে পরিস্থিতির কারনে এতোদিন কিছু বলতে সাহস পাইনি।

