বৃহস্পতিবার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা আয়োজনে ন্যাশনাল বিদ্যানিকেতনের উদ্যোগে নবান্ন উৎসব

নিজস্ব প্রতিবেদক
ন্যাশনাল বিদ্যানিকেতনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে উদযাপিত হলো নবান্ন উৎসব।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের নারাঙ্গাই এলাকার প্রতিষ্ঠান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

ন্যাশনাল বিদ্যানিকেতনের সভাপতি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি কাবুল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নবান্ন উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজন, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সাংবাদিক সমিতির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাসার আব্বাসী, কোষাধ্যক্ষ শাহীনুল ইসলাম তারেক, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সহ-সম্পাদক ইউসুফ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক জাহিদুল হক চন্দন, সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ রানা পারভেজ, সমাজসেবা সম্পাদক আফ্রিদি আহমেদ, সাংবাদিক কামরুদ্দিন রেজা, হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ