বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ঝুটের গুদামসহ ৪২ কক্ষ পুড়ে ছাই

মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে মাঝরাতের ভয়াবহ আগুনে একটি ঝুটের গোডাউনসহ পাশে থাকা আবাসিক কলোনির ৪২ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ দক্ষিন পাড়া এলাকায় স্থানীয় ঝুট ব্যবসায়ী জনি মিয়ার গুদামে আগুনের সূত্রপাত ঘটে।

পরে আগুন পাশের জনি মিয়া ও সোহেল রানা নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে মোট ৪২ টি কক্ষ আগুনে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিক জানান, রাত আড়াইটার দিকে পল্লীবিদ্যুৎ দক্ষিনপাড়া এলাকায় জনি মিয়ার ঝুটের গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে মূহুর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন।

ততোক্ষণে আগুন পাশের দুইটি কলোনিতে ছড়িয়ে পড়ে। এসময় ওই কলোনিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ