বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে বৃষ্টির জন্য নামাজ আদায়: কাঁদলেন মুসুল্লিরা

ওয়াসিম হোসেন

দেশে চলমান খরা ও প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় দুই রাকাআত সুন্নত নামাজ ‘সালাতুল ইসতিসকার’ বা বৃষ্টির জন্য নামাজ আদায় করে দুই হাত সামনের দিকে উঁচিয়ে কাঁদলেন মুসুল্লিরা।

কৃষক শ্রমিক মেহনতী মানুষসহ সকল শ্রেণি পেশার প্রায় দেড় হাজার মুসুল্লি ঢাকার ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নের শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে বৃষ্টির জন্য ইসতিসকারের এই নামাজ আদায় করেন। এতে ইমামতি ও খুৎবা প্রদান করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ শাইখ ড. ফয়জুল আমিন সরকার মাদানী। প্রত্যেকেই সাধারণ পোশাক বা বড় গামছা নিয়ে এই নামাজে অংশগ্রহণ করেন। বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের সাথে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরাও ওই নামাজে অংশগ্রহণ করেন।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার শরিফবাগ কামিল ইসলামিয়া মাদ্রসার মাঠে খোলা আকাশের নিচে নামাজ আদায় করা হয়। বিশেষ এ নামাজে প্রায় দেড় হাজার মুসল্লি অংশ নেন। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও নামাজে দাঁড়িয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেন।

নামাজ শুরুর আগে মুসুল্লিদের সব নিয়মকানুন শিখিয়ে দেন ওই মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ ফয়জুল আমিন সরকার মাদানী। পরে নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তি ও প্রচন্ড দাবদাহ থেকে বাঁচার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি।

নামাজ পড়তে আসা মুসুল্লিরা বলেন, ‘গরমে হাঁসফাঁস অবস্থা। কয়েক দিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়তেই থাকে। এতে শিশু ও বয়স্কদের জন্য অনেক কষ্টের বিষয়। প্রচন্ড গরমে নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ আর । কৃষকের জমির ফসলের জন্য এখন বৃষ্টি খুবই প্রয়োজন। এ জন্য আমরা মহান আল্লাহর দরবারে একটু প্রশান্তির জন্য সকলকে নিয়ে এই দোয়া করা হয়।

মুসুল্লিরা আরো বলেন, যেকোনো বিপদ থেকে রক্ষা পেতে আমরা প্রথমেই সৃষ্টিকর্তাকে স্মরণ করি। এ নামাজ ও দোয়ার মধ্য দিয়ে সেই কাজ করা হলো। সৃষ্টিকর্তা রহমত বর্ষণ করবেন বলে আশা করছি।

ড. মোহাম্মদ ফয়জুল আমিন সরকার মাদানী বলেন, ‘ধামরাই ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে মুসুল্লিরা আজ সালাতুল ইসতিসকার অর্থাৎ বৃষ্টির জন্য বিশেষ এই নামাজে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়েছি। তিনি যেন আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদের মাঝে প্রশান্তির বৃষ্টি প্রদান করেন। দেশবাসী বৃষ্টি জন্য যে কষ্ট করছেন, সেটি যেন বৃষ্টি দিয়ে আল্লাহ লাঘব করে দেন, এই দোয়া করেছি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে এই কষ্ট থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ