রবিবার

১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিবেদক

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রংধনু আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞিসাবাদের জন্য হোটেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উয়াইসী মর্ডান প্লাজার ৫ম তলার রংধনু আবাসিক হোটেলের ২৬ নাম্বার কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) বাবুল হোসেন বলেন, রোববার দিনগত মধ্যরাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারীকে নিয়ে হোটেলে উঠে রুবেল হোসেন নামের এক যুবক।

হোটেলের রেজিস্ট্রি খাতায় রুবেল তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায় উল্লেখ করেছেন। নারীর মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় রয়েছে। পরিকল্পিতভাবে ওই নারীকে হত্যা করে সঙ্গে আসা যুবক কৌশলে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

নারীর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নারীর নাম-পরিচয় সনাক্তকরণ ও যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এস.আই বাবুল।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ