বুধবার

১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়াকৈরে অটোচালক নিহত

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মরকাবহ কান্দাপাড়া এলাকায় ধামরাই টু কালিয়াকৈর আঞ্চলিক সড়কে কয়লা ভর্তি পিকআপ ভ্যান ও অটোরিকশা সংঘর্ষে এক অটোচালক নিহত হয়েছে।

শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই অটোচালক হলেন, ঢাকার ধামরাই উপজেলার বাগমারা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মুনছের হোসেন মঞ্জু (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ছয়টার দিকে মঞ্জু অটোরিকশা নিয়ে আমতলী থেকে কালিয়াকৈর বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে কান্দাপাড়া এলাকায় আসলে সামনে থেকে কয়লা ভর্তি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমরে মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই ওই অটোরিকশা চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে থেকে ঘাতক পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো -ন – ১১-৪৩৭৮) টিকে আটক করে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, নিহত ওই যুবককের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ