মঙ্গলবার

২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মানিকগঞ্জ জাগিরে বিশেষ দোয়া

ফারুক হোসেন জুয়েল
মানিকগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে গাবতলি মোড় মসজিদ প্রাঙ্গণে জাগির ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি এই দোয়ার আয়োজন করে।

এ্যাড. মিজানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন আহমেদ যাদু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, বিএনপি নেতা আব্দুল মালেক, ৯নং ওয়ার্ড সদস্য শাহ আলম, বিএনপি নেতা রুবেল, তৌহিদ, রবিউল, মালেক মিয়া,ফজলুল হক মাসুদ প্রমুখ।

এছাড়াও স্থানীয় বিএনপি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ