মঙ্গলবার

২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে পৌর বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে লতিফপুর এলাকার রিয়াজ উদ্দিন রাইচ মিল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমানের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল আলম সরকার এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজ উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ দীর্ঘ জীবন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ