রবিবার

১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাইয়ে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ করেছে স্থানীয় বিএনপি।

রবিবার দুপুরে উপজেলার বালিথা চেয়ারম্যানের বাড়ির সামনে সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রোমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধামরাই থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ খন্দকার আইয়ুব, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ধামরাই থানা শ্রমিক দলেন সাবেক সাধারন সম্পাদক হাজী লোকমান দেওয়ান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জামান বিশিষ্ট ব্যবসায়ি ইকবাল হোসেন,ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ ফারুক, ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুর ইসলাম রবিন,৩ নং ওয়ার্ড মেম্বার মোশাররফ হোসেন,যুবদল নেতা মোতালেব হোসেন সহ আরও অনেকে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ