নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে সাবরেজিস্টার অফিসে দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬নভেম্বর) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা কালামপুর সাব-রেজিস্টার অফিস কক্ষে সকলের অংশ গ্রহণে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে কালামপুর সাব-রেজিস্টার মোঃ নাজমুল হাসান নবনির্বাচিত সদস্যদে শপথ গ্রহন পড়ান। এর আগে দলিল লেখক কল্যাণ সমিতির পক্ষ থেকে সাবরেজিস্টার নাজমুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মননা স্বারক ক্রেষ্ট প্রদান করেন।
সাব রেজিস্টার অফিসে দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেব দায়িত্ব পালন করেছেন এস এম হাসান, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা ধামরাই, নির্বাচন কমিটির প্রধান আহবায়ক ছিলেন মোঃ নুরে আলম সিদ্দিকী (কাজল) ও যুগ্ম আহবায় ছিলেন দলিল লেখক ইমরুল হাসান।
গত ২৫অক্টোবর উৎসব মুখর পরিবেশে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এত ১১৪জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে সভাপতি হিসাবে বিজয়ী হন মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল (মোস্তাক), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মমিনুর রহমান মকুলসহ নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণে বিজয়ীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করনে। এসময় সিনিয়র দলিল লেখকগণ, নকল নবিশগণ, স্টাম্প ভেন্ডার ও সাধারণ দলিল লেখকগণ উপস্থিত ছিলেন।

