সাইফুল ইসলাম
মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় কালিগঙ্গা নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঙ্গা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত শিশুরা হলো, গিলন্ড এলাকার আজগর আলী মন্ডলের ছেলে তিন বছর বয়সী ছেলে মোহম্মদ জুনায়েদ মন্ডল এবং একই এলাকার আকবর আলী মন্ডলের আড়াই বছর বয়সী ছেলে মোহাম্মদ জামিল মন্ডল। মৃত জুনায়েদ এবং জামিল চাচাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শিশুদের মৃত্যুর খবর পেয়ে বানিয়াজুড়ি তদন্ত কেন্দ্র থেকে অফিসার পাঠানো হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।

