ফারুক হোসেন জুয়েল
মানিকগঞ্জ পৌরসভার কান্দরকান্দি এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ পৌর বিএনপি আয়োজিত প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিনিয়র আইনজীবী আ.ত.ম জহির আলম খান লোদী।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, পৌর বিএনপি নেতা আল মামুন, মোঃ আলাল উদ্দিন, আবুল কালাম, নাহিদ হাসান, রাকিব হাসান প্রমুখ।
এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নিকট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বক্তারা বলেন, নির্বাচনের দিন দ্রুত এগিয়ে আসছে। দেশের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের ভাগ্য বদলের জন্য সব সময় কাজ করে বিএনপি। কাজেই বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদেরকে অনুরোধ জানান নেতাকর্মীরা।

