রবিবার

১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিংগাইরে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মোঃ সাইফুল ইসলাম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চারিগ্রাম এলাকায় মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নিজ বাসভবনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ আলী, সদস্য মোজাফফর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি আক্কাছ আলী, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি মুন্নি আক্তারসহ শতাধিক নেতাকর্মী।

এ সময় যোগদানকৃত নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপিতে যোগদান করেছেন।

তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করে সিংগাইর ও দক্ষিণ মানিকগঞ্জকে আধুনিক জনপদে রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ