ডেস্ক নিউজ
প্রেমের টানে বাংলাদেশি প্রেমিকের বাড়ি নাটোরের গুরুদাসপুরে এসেছেন মালয়েশিয়ার তরুণী। সঙ্গে এসেছেন তার মা-ও।
ওই তরুণীর নাম সিটি হাসনা (৩২)। মালয়েশিয়ার একটি শহরের মশিন জাকরির মেয়ে তিনি। তার প্রেমিকের নাম আনিছ রহমান। গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকার জলিল রহমানের ছেলে তিনি।
শনিবার (০৪ জানুয়ারি) সকালে খুবজিপুর এলাকায় প্রেমিকের বাড়িতে আসেন মালয়েশিয়ান তরুণী সিটি হাসনা। এর আগে ঢাকা শাহজালাল বিমানবন্দরে হাসনা ও তার মাকেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আনিছ ও তার পরিবারের লোকজন।
সেখান থেকে তাকে তাদের গ্রামের খুবজিপুর গ্রামে আসেন। তারা বর্তমানে সেখানেই অবস্থান করছেন। আজ রোববার (০৫ জানুয়ারি) নাটোর আদালতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।
এদিকে মালয়েশিয়ার তরুণী আসার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আনিছের বাড়িতে ওই তরুণীকে দেখতে প্রতিবেশিসহ আশপাশের গ্রামের মানুষ ভিড় জমাচ্ছে।
আনিছ রহমান বলেন, দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক আমাদের। পারিবারিকভাবে দুজনের ইচ্ছায় বিয়ে হচ্ছে। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন। আমরা সকলের দোয়া চাই।

