শনিবার

২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্টে -২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ) বিকেলে দেপাশাই নয়াপাড়া খেলার মাঠে অংশগ্রহণকারী দল হলো মানিকগঞ্জ ফিউচার ফুটবল একাডেমি বনাম সুজন লিটন একাদশ ঢাকা।

এসময় দেপাশাই বয়েস ক্লাব ও ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার এর তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতায়,কালামপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা সামছুল হক।

এসময় বক্তৃতা বলেন, এ সমাজ থেকে চিরতরে মাদক মুক্ত করতে হলে যুবকদের একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে তাহলে সমাজ থেকে মাদক চিরতরে মুক্ত হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হুদা ,ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ রবিন, মোঃ আব্দুস সামাদ খান,মোঃ আকবর আলী খান,আগামী স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থাী মোঃ ফরহাদ হোসেন,শহিদুল্লাহ,মোঃ আবুল হোসেন,আখতারুজ্জামান লিটন, মোঃ এইচএম রোস্তম,মনিরুজ্জামান।

রেফ্রি হিসেবে খেলা পরিচালনা মোঃ সালা উদ্দিন,ধারাভাষ্যকার ছিলেন আলতাব হোসেন লাভু।

খেলা শেষে মানিকগঞ্জ ফিউচার ফুটবল একাডেমি বনাম সুজন লিটন একাদশ ঢাকা। মানিকগঞ্জ ফিউচার ফুটবল একাডেমি কে -০-১ গোলে পরাজিত করে। বিজয়ীদের মোটরসাইকেল আর রানারআপদের ফ্রিজ দেওয়া হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ