শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ব্যক্তি মালিকানাধীন ভূমি দখল চেষ্টার অভিযোগ পৌরসভার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জে ব্যক্তি মালিকানাধীন ভূমি দখল চেষ্টার অভিযোগে বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করেছে ভুক্তভোগী শরিফুর রহমান। দেওয়ানী ওই মোকদ্দমায় বিবাদী করা হয়েছে মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীকে।

মোকদ্দমার আরজি সূত্রে জানা যায়, মানিকগঞ্জ পৌরসভার দাশড়া মৌজার এস.এ ১৪৪৬ আর.এস ৪২৭৭ নং দাগে ২০.৪৪ ডিং এবং এস.এ ১৪৩৯/১৪৮৮, আর.এস ৪২৭৬ নং দাগে ১.৬২ ডিং ভূমির মালিক হইতেছে বাদী মো: শরিফুর রহমান গং। কিন্তু তার মালিকানাধীন ও দখলে থাকা ভূমিতে চলতি মাসের ১১ই সেপ্টেম্বর গভীর নলকূপ স্থাপনের জন্য প্রয়োজনীয় মালামাল স্তুপীকরন করে ১ ও ২ নং বিবাদী। বাদীর মালিকানাধীন ভূমিতে ১ ও ২ নং কর্তৃক গভীর নলকূপ স্থাপন বা কোনরুপ দখল না করতে তজ্জন্যে আদালতের সরনাপন্ন হয়েছেন বাদী।

এর আগেও অত্র ভূমি নিয়ে মোঃ শরিফুর রহমান গং বাদী দেওয়ানী ৩৯/১৯৮৬ নং স্বত্বসহ খাস দখলের মোকদ্দমা দায়ের করিয়া বিগত ইং ৩০/০৬/১৯৯০ তারিখে স্বত্বসহ খাস দখলের ডিক্রীপ্রাপ্ত হয়। অতঃপর সরকার দেওয়ানী আপীল ৮৯/১৯৯০ দাখিল করেন। অত্র দেওয়ানী মোকদ্দমাটি ১৯/০৭/১৯৯৪ তারিখে না মঞ্জুর হইলে মূল মোকদ্দমার বাদীপক্ষ সিভিল রিভিশন ৫৫০/১৯৯৫ দায়ের করে। সিভিল রিভিশন মোকদ্দমা বিগত ইং ৬/০৯/২০১২ তারিখে মঞ্জুর হয়। বিজ্ঞ আপীল আদালতের রায় বাতিল হইয়া মূল মোকদ্দমার রায় বহাল থাকে।

অতঃপর সরকার দীর্ঘদিন পরে লীভ টু আপীল মহামান্য হাইকোর্ট বিভাগের সুপ্রীমকোর্টের আপীল বিভাগে ২১৭/২০২৩ দায়ের করে, যাহা ২৯/১০/২০২৪ তারিখে না মঞ্জুর হয়। তপসিল বর্ণিত ভূমির বিষয়ে অর্পিত সম্পত্তি হিসেবে গেজেট প্রকাশিত হইলে অত্র বাদীসহ অন্যান্য কোশেয়ারারগন প্রত্যর্পনের নিমিত্তে অর্পিত ট্রাইব্যুনাল ৪০২/২০১২ নং মোকদ্দমা দায়ের করিলে যথারীতি বিগত ইং ০৫/০৬/২০১৮ তারিখে প্রত্যার্পনের ডিক্রী লাভ করে। অতঃপর সরকার অর্পিত আপীল ৮০/২০১৮ দায়ের করে, যাহা বিগত ইং ২১/১১/২০১৯ তারিখে না মঞ্জুর হয়। উক্ত মতে বাদীসহ বাদীর অন্যান্য অংশীদারগণ আরজীর তপসীল বর্ণিত ভূমিতে স্বত্ববান মালিকরুপে যাবতীয় স্বত্ব দখল পরিচালনা করিয়া আসিতেছে। ১ এবং ২ নং বিবাদী উক্ত ভূমিতে সম্পূর্ণরুপে নিঃস্বত্ববান ও দখলবিহীন লোক হইতেছে বলিয়া সদর সহকারী আদালতে দাখিলকৃত চলমান আরজিতে উল্লেখ করা হয়।

এসব বিষয়ে জানতে চাইলে মামলার বাদী মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দেড়গ্রাম এলাকার মৃত আবুল কাশেম বেপারীর ছেলে মোঃ শরিফুর রহমান বলেন, উক্ত জমি দীর্ঘদিন ধরে তাদের দখলে রয়েছে। বিভিন্ন সময়ের মোকদ্দমার রায়ও তাদের পক্ষে। এতোকিছুর পরও ওই ভূমিতে পৌর কর্তৃপক্ষ গভীর নলকূপ স্থাপন করতে চায়। পৌর কর্তৃপক্ষ ওই ভূমি দখলের পায়তারায় লিপ্ত রহিয়াছে। যে কারণে তিনি আদালতে মোকদ্দমা দায়ের করিয়াছেন। যেখানে তিনি ন্যায় বিচার পাবেন বলে জানান।

অপরদিকে মানিকগঞ্জ পৌরসভার নির্ধারিত আইনজাবী জাহাঙ্গীর আলম বলেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার জবাব দেওয়া হবে। আইনিভাবে মোকদ্দমাটি পরিচালনা করা হবে। বিজ্ঞ আদালতের রায়ের উপর অব্যশই আমরা আস্থাশীল বলে জানান তিনি।

মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকোশলী শাহাদৎ হোসেন বলেন, উল্লেখিত ভূমিটি ১ নং সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। যে কারণে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে গভীর নলকূপ স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। জমিটি পৌরসভার দখলেও রয়েছে। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমার বিষয়ে তিনি বলেন, আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা দিলে আমরা গভীর নলকূপের কাজ বন্ধ রাখবো।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ