বৃহস্পতিবার

১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ইটভাটার ট্রাকচাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে ধাইরা এলাকায় বিবিসি ভাটার ট্রাকের চাপায় মাহিম (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ফ্রেরুয়ারী) সকাল ১০টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা এলাকায় ব্রিজের উপর এমন ঘটনাটি ঘটে।

মাহিম ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের মোঃ এখলাচের ছেলে। সে আশাবোন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মাহিম। এই ঘটনায় ঐ এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। বাড়ীতে চলছে কান্নার রুল।

স্থানীয় লোকজন জানান, সকাল বেলা মাহিম স্কুলে যাওয়ার সময় ধাইরা ব্রিজে বিবিসি ভাটার বেপোয়ারা ইটভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঐ স্কুল ছাত্রের মৃত্যু হয়।

এই বিষয়ে ধামরাই উপজেলা জিয়া পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন বলেন, বিবিসি ইটভাটার ট্রাকটি বেপোয়ারা গতিতে যাওয়ার সময় ধাইরা ব্রিজের মধ্যে মাহিমকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজাহারুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল করেছি। তবে ঘাতক ট্রাক ও ট্রাকের ড্রাইভার মাহিমকে চাপা দিয়ে পালিয়ে গেছে। তাদেরকে আটক করা যায়নি। আইনগত পক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ