রবিবার

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংঙ্গাইল এলাকায় পিকআপচাপায় ফরিদপুরমুখী মোটরসাইকেল আরোহী স্বামী-নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এই দুর্টনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক মোনায়েম খান (৪০)। আর হাসপাতালে নেওয়ার পর মারা যায় মোনায়েম খানের স্ত্রী জোসনা আক্তার (৪০)।

নিহত স্বামী-স্ত্রীর মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে। রাজধানী ঢাকার দক্ষিনখান মাটির মসজিদ চালাবন এলাকার বাসিন্দা তারা।

বিষয়টি নিশ্চিত করে বরংঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্ হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ