রবিবার

২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মোঃ মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্দাবাড়ী এলাকায় স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রবিরার (২৬ এপ্রিল) সকালে অভিযুক্ত স্বামী যোবায়ের হোসেন (২১) কে আটক করেছে পুলিশ।

আটক যোবায়ের হোসেন কালিয়াকৈর উপজেলার বান্দাবাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যোবায়ের তার স্ত্রীকে শারীরিকভাবে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়। সেই সাথে অভিযান পরিচালনা করে ঘাতক স্বামী জুবায়েরকে আটক করে থানায় নিয়ে যায় হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ