মোঃ মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার মৌচাক ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে সাহেরা খাতুন (১৮)। তিনি কালিয়াকৈরের মৌচাক এলাকার ঢুলিগড়া টাওয়ার মার্কেট সংলগ্ন একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন এবং স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বাসার টিনশেড ঘরের মেঝেতে সাহেরা খাতুনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্বামী শামল মিয়া। পরে তাঁর চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। বিষয়টি জানানো হলে ভোররাতে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুল ইসলাম জানান ,মরদেহ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে ।
ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

