শুক্রবার

৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে ইটবোঝাই দ্রুতগতির ট্রাকের চাপায় বজলুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী পশু চিকিৎসক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ধামরাই উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রহমান উপজেলার বড় কাঠালিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালের দিকে কালামপুরমুখী ইটবোঝাই একটি দ্রুতগতির ট্রাক মধুডাঙ্গা এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ করেই ট্রাকটির সামনে একটি শিশু দৌড়ে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রাকচালক অত্যন্ত তাড়াহুড়ো করে জরুরি ব্রেক চাপেন। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায়।

ওই মুহূর্তেই নিয়ন্ত্রণ হারানো ভারী ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বজলুর রহমানের মৃত্যু হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে একজনের অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাস্থল এবং নিহতের বাড়ি খুব কাছাকাছি হওয়ায় স্বজনরা মরদেহ আগেই বাড়ি নিয়ে গেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ