নিজস্ব প্রতিবেদক
প্রতিটি স্কুলে নতুন কুড়িঁর দশটি ইভেন্ট বাধ্যতামূলক করে দিয়ে ইতি মধ্যে তা পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়েছে। আগমী দুই বছরের মধ্যে প্রতিটি ইউনিয়ন উপজেলা ও জেলায় গুনগত পরিবর্তন আসবে তখন বাচ্চারা ডিভাইস ও মাদক থেকে দূরে থেকে মাঠে খেলবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার বিকেলে ধামরাইয়ে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে কালামপুর যুবক সমিতির আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমাদের সরকার বয়স মাত্র ৭ মাস সরকারের যে পরিকল্পনা আছে তা আগামী দুই বছরের মধ্যে স্থানীয় পর্যায়ে মাঠের খেলায় পরিবর্তন আসবে সেজন্য আমাদের সময় দিতে হবে।
এসময় ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন,প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন,ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক এম এ জলিল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাইদুল হক জাহিদ,ঢাকা জেলা উত্তর বৃহত্তম ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জালাল আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাল সহ আরও অনেকে।

