বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৪ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল ৯ টা থেকে ফেরি চলাচল শুরু করে নৌরুট কর্তৃপক্ষ। এর আগে ঘন কুয়াশায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর ৫ টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি জমে রয়েছে। সিরিয়াল অনুযায়ী এসব যানবাহন নৌরুট পারাপার করা হবে বলে মন্তব্য করেন আব্দুস সালাম।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ