রবিবার

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বাসচাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় পাটুরিয়ামুখী রাজধানী এক্সপ্রেস পরিবহন ও হায়েসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

শুক্রবার দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় হায়েসের চালক মিতু মিয়া দুর্ঘটনাস্থলেই মারা যান। মিতু মিয়া জেলার ঘিওর উপজেলার তরা এলাকার চানু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক ইন্সপেক্টর কে এম মিরাজ উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হায়েস চালকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মিরাজ উদ্দিন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ