শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে বিজয়ী আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২০২৫ ই এর বিজয়ী প্রার্থীরা।

সোমবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ এবং সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জেলা প্রশাসক মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিজয়ী প্রার্থীরা।

এসময় জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, আইনজীবী এবং জেলা প্রশাসন একে অপরের পরিপূরক। কেউ কারো প্রতিপক্ষ নয়। এক সঙ্গে মিলেমিশে কাজ করলে নিশ্চই ভালো কিছু হবে। এতে করে দেশ ও দেশের মানুষের উন্নয়ন নিশ্চিত হবে। আইনজীবী ও মানিকগঞ্জের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসন সব সময়ই পাশে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এসময় মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাড.জসীম উদ্দীন,সহ-সভাপতি অ্যাড. আহসান হাবিব, সাধারণ সম্পাদক অ্যাড. সরওয়ার হোসেন, সহ-সম্পাদক অ্যাড.তানিয়া আজাদ, অর্থ সম্পাদক অ্যাড. আবুল খায়ের মুহাম্মদ আতোয়ার রহমান, পাঠাগার সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম জসিম, ক্রীড়া সম্পাদক অ্যাড. মোহাম্মদ আরিফ হোসেন লিটন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. সোলায়মান হোসেন সেন্টু, নিরীক্ষক অ্যাড. মো. মাইন উদ্দিন লিটন, অ্যাড. মো. মোশাররফ হোসেন, সদস্য অ্যাড. মো. ওমর ফারুক, অ্যাড. এনামুল হক, অ্যাড. খন্দকার সুজন হোসেন, অ্যাড. সোলায়মান কবির উপস্থিত ছিলেন।

এসময় সভাপতি জসীম উদ্দিন বলেন, মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২ নং ভবন থেকে ম্যাজিস্ট্রেট কোর্টে যাতায়াতের রাস্তাটি বেহাল দশা, যাতায়াতের একদম অনুপযোগী। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানালে ডিসি মহোদয় অল্প সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ