ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-
ঢাকার ধামরাইয়ে তিনটি চোরাই গরুসহ চোরাই কাজে ব্যবহৃত একটি পিকঅপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার দায়ে ৬ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আটক ব্যক্তিদেরকে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ। এর আগে সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা ধল্লা ভিন্নাডাঙ্গি এলাকার নাজিমুদ্দিন এর দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রতন রেজা, খোরশেদ আলম, মাসুদুল কবির রনি, সাত্তার, জনি, রুবেল মিয়া। তারা সকলেই ঢাকা জেলার সাভার পৌর এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় পহেলা ফেব্রুয়ারী সন্ধ্যায় তিনটি গরু গোয়াল ঘরে দিয়ে ঘুমিয়ে যায়। পরেদিন সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার ঘরের তালা ভেঙে ঘরে থেকে তিন গরু চুরি হয়েছে। পরে সোমবার দিন ধামরাই থানায় গিয়ে অজ্ঞাত নামে আসামী করে একটি মামলা দায়ের করেন।
সেই মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তিনটি গরুসহ চোরাই কাজে ব্যবহিত একটি পিকঅপ ও মোটরসাইকেল উদ্ধার করে। ছয় গরু চোরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, পহেলা ফেব্রুয়ারী রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকা থেকে তিনটি গরু চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর এলাকায় রাতেই অভিযান চালিয়ে ৬ গরু চোর, চোরাই কাজে ব্যবহিত পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

