সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মদ পানে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ধামরাইয়ে দেশীয় মদপান করে বিপুল কুজুর (৪৫) ও সুধীর পিকজা (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮আগষ্ট) সকালে কালামপুর এলাকায় কাশের বাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

নিহতরা হলেন, রংপুর জেলার মিঠাপুর থানার বিরোধপুর গ্রামের বাবলু কুজুর ছেলে বিপুল কুজুর, একই এলকার ঘুগন পিকজার ছেলে সুধীর পিকজা (৪৫)।

এলাকাবাসী জানান, বিপুল ও সুধীর দুইজনে অনেক দিন ধরে কালামপুর আশ্রয়ন প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকায় কাশের বাড়িতে ভাড়া থাকতেন। তারা দু জনে এলাকায় এলাকায় খালে বিলে গিয়ে কুইচা ধরে হাটে বাজারে বিক্রি করতেন।

বৃহস্পতিবার রাতে মদপান করে অসুস্থ হয়ে পরে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এতে অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ধামরাই সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ধামরাই থানার উপ-পরিদর্শক ইব্রাহিম পাটোয়ারী বলেন, কালামপুর এলাকায় মদপান করে দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এস.আই ইব্রাহিম।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ