সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার শিক্ষক গ্রেপ্তার

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু বলাৎকারের অভিযোগে মো. জুবায়ের আহমাদ (২৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরের দিকে উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

এর আগে, রোববার দিবাগত রাতে খরারচরের তালিমুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর মা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধামরাইয়ের একটি মাদ্রাসায় ভুক্তভোগী ওই ছাত্র পড়াশোনা করত। গত রবিবার রাত আড়াইটার দিকে ওই ছাত্রকে ঢেকে পাশের একটি টিনশেড ঘরে নিয়ে বলাৎকার করেন জুবায়ের আহামাদ। এ ঘটনার পর সোমবার সকালে ভুক্তভোগী ছাত্র মাদ্রাসা থেকে বাড়ি চলে আসে। এরপর মায়ের কাছে রাতের ঘটনা বিস্তারিত বললে তার মা বাদী হয়ে ধামরাই থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুবায়ের আহামাদকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ছাত্রের মা বলেন, আমার ছেলে বাড়িতে সমস্ত ঘটনা বলে।পরে ঘটনা শুনে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করি। ওই শিক্ষককে আইনের আওতায় এনে বিচার করা হোক। আর যেন কেউ এমন কাজ করতে না পারে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে জুবায়ের আহামাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু দমন নির্যাতন আইনে মামলা করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ