বৃহস্পতিবার

১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে সম্পাদকের উপর হামলা: সম্পাদক পরিষদের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক ও প্রকাশক আকমল হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে মানিকগঞ্জ সম্পাদক পরিষদ।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত সম্পাদক পরিষদের কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক আকমল হোসেনের উপর গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শিবালয়ের উথুলী এলাকায় পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়। বহিষ্কৃত যুবদল নেতা জাহিদুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা হলেও সাত দিন পেরিয়ে গেলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা।

সভায় বক্তারা বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হলে সম্পাদক পরিষদ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এসময় পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপারের বরাবর একটি স্বারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সহ-সভাপতি মাহবুল আলম জুয়েল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ