বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় ডেকোরেটর কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি অনুষ্ঠানের মাইকে সংযোগ দেওয়ার সময় বিদ্যুতপৃষ্ঠ হয়ে শাকিল হোসেন (২২) নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাতিলাপাড়া গ্রামের আমজাদ হোসেনের বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় শাকিল।

মৃত. শাকিল হোসেন পাতিলাপাড়া আবাসন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম গণি শেখ।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. চঞ্চল হোসেন বলেন, সদ্য বিবাহিত শাকিল হোসেনের কোন ঘর-বাড়ি নাই। সে আশ্রয়ন প্রকল্পে থাকতো। তার নানা আরশেদ আলীর ডেকোরেটরের দোকানে শ্রমিকের কাজ করতো।

আমজাদ হোসেন নামে পাতিলাপাড়া এলাকার এক ব্যক্তির বাড়িতে গাজীর গানের আয়োজন ছিলো। সেখানে গাছের উপরে মাইকের লাগিয়ে বিদ্যুত সংযোগ দেওয়ার চেষ্টাকালে বিদ্যুতপৃষ্ঠ হয়ে মারা যায়।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, বিষয়টি তিনি শুনতে পেয়েছেন। তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ