বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে ট্রাকচাপায় নিহত ২

মো: সাইফুল ইসলাম: হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ২জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) সকাল ৭ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে প্রশিকা সড়কের মাথায় এ মর্মান্তিক র্দূঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও একই জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা গ্রামের মৃত.শেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

এ ঘটনায় সিএনজিতে থাকা আহত অপর যাত্রীরা হলেন, মানিকগঞ্জ জেলার সদর থানার দক্ষিন সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন (৩২) ও পাবনা জেলার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত.আফাজউদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০)।

পথচারি সূত্রে জানাযায় ,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জ গামী মালবাহি একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজি সিংগাইর পৌরসভার সিংগাইর বাসস্ট্যান্ড ও গোবিন্ধল বাজারের মাঝামাঝি সড়কে পৌছালে মানিকগঞ্জ গামী একটি মালবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সিএনজির যাত্রী ২ জন মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। ২ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে সিএনজিতে থাকা ৪ জনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন। অপর ২ জন গুরুতর আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ