সোমবার

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে ৩ ফার্মেসী মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুরে তিনটি ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) দৌলতপুর বাজারে উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

অভিযানকালে বাজারের বিভিন্ন ফার্মেসিতে ওষুধের মেয়াদ, সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার অনিয়ম ধরা পড়ে।

পরে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় তিন ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের মান ও বিক্রয়ব্যবস্থা নিশ্চিত করতে বাজার তদারকি অব্যাহত থাকবে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ