সত্য
মুহাম্মদ আবদুল কুদ্দুস

জন্ম সত্য, মৃত সত্য, সত্য পরকাল
দিবস সত্য, রাত্রি সত্য, সত্য বৃষ্টি, ঝড়
বৃক্ষ সত্য, সত্য গোলাপ, সত্য নদীর স্রোত।
পক্ষী সত্য, ভ্রমর সত্য, সত্য ফসল, ফল
অগ্নি সত্য, বজ্র সত্য, সত্য দূর্বাদল।
জীব সত্য, জড়ও সত্য, সত্য দুঃখ-সুখ;
শরীর সত্য, হৃদয় সত্য, সত্য চক্ষু-মুখ।
গ্রীষ্ম সত্য, শীতও সত্য, সত্য শিশির মেঘ
ভাগ্য সত্য, অতীত সত্য, সত্য বর্তমান
ধর্ম সত্য, পূণ্য সত্য, সত্য আত্মা, ঘ্রাণ।
কুরআন সত্য, হাদিস সত্য, সত্য কবরের আযাব।
পাহাড় সত্য, পর্বত সত্য, সত্য কাবা শরিফ
ফুল সত্য, ফল সত্য, সত্য মাটি ও পানি।
তুমিও সত্য, আমিও সত্য, সত্য পৃথিবী।
সূর্য সত্য, নক্ষত্র সত্য, সত্য রাতের চাঁদ
নামাজ সত্য, রোযা সত্য, সত্য কুরবানী।

