নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে ঘিওর উপজেলা পরিষদের সামনে ঘিওর, দৌলতপুর, ও শিবালয়ের বাবলু সমর্থিত নেতাকর্মীরা এই প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভের আয়োজন করে।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবিরকে উদ্দেশ্য করে মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পালিয়ের যাওয়ার পর সে নিজে এবং তার অনুসারীরা অবৈধ বালুর ব্যবসা, আওয়ামী নেতাকর্মীদের বিএনপিতে আশ্রয়সহ নানা অপকর্মে জড়িত। বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পূত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর বিরুদ্ধে কুরুচিপূণ্য বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, গণমাধ্যমের মাধ্যমে হোক অথবা জনসম্মুখে হোক আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নিবেন। আপনি যদি বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে রাজনৈতিক ভাষায় আপনাকে সমুচিত জবাব দেয়া হবে।
ঘিওর ইউনিয়ন বিএনপির সভাপতি হারেজ মিয়ার সভাপতিত্বে ও ঘিওর সরকারি কলেজের সাবেক জিএস মো: সেলিম মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পয়লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, ঘিওর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কাওসার, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইয়াছিন খান মিরান, দৌলতপুর উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান, দৌলতপুর উপজেলা শ্রমিকদলের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. বদিয়ার রহমান, তৌহিদুল ইসলাম, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, যুবদল নেতা ইছাক মিয়া, বিএনপি নেতা বারেক মেম্বার, শফিকুল ইসলাম, ধামশ্বর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি এ্যাড. জসিম উদ্দিন, উপজেলা সেবচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: উজ্জল হোসেন, শিবালয় মৎস্যজীবী দলের সিনিয়ির সহ সভাপতি নির্মল চন্দ্র হালদার, ঘিওর উপজেলা কৃষক দলের সহ সভাপতি শহিদুল ইসলাম চান্দু, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জিয়নপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সেলিম হোসেন সহ অনেকে।
মানববন্ধন শেষে নেতাকর্মীরা ঘিওর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ঘিওর উপজেলা পরিষদ ভবন গেটে এসে সমাপ্ত হয়।
উল্লেখ্য, অতি সম্প্রতি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পূত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর বিরুদ্ধে কিছু আপত্তিকর বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এই প্রতিবাদ কর্মসূচি করে তার অনুসারিরা।

