বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠানে সার্টিফিকেট এবং কেস্ট প্রদান করেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার খ্রিস্টান মিশনারি এস সি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় বেসরকারি ২৭টি এবং সরকারি তিনটি মোট ৩০ টি স্কুল অংশগ্রহণ করেন।

এর মধ্যে ভারটেক্স স্কুল এন্ড একাডেমীর থেকে ৬ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন ।

এর মধ্যে মীর আব্দুল জিহান ট্যালেন্ট পুলে ২০২৫ইং চতুর্থ শ্রেণী থেকে বৃত্তিপ্রাপ্ত অর্জন করে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। এ সময় সভায় সভাপতিত্ব হিসেবে দায়িত্ব পালন করেন মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান।

এছাড়াও গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ মামুন উদ্বোধক হিসেবে অনুষ্ঠান শুরু করেন।

এ সময় উপজেলা বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ