বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক 

মোঃ মীর সোহেল মিয়া

গাজীপুরের কালয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় মঙ্গলবার মধ্যরাতে পোষাক শ্রমিক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীরা বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছেন ।

বুধবার (৪সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত নারী পোষাক শ্রমিক মল্লিকা আক্তার (২৪) হলেন উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগবের গ্রামের আজমত আলীর মেয়ে। শেরপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের সুজন মিয়ার স্ত্রী । তারা দুজনে উত্তর হিজলতলী এলাকার আব্দুল বারেকের বাড়িতে ভাড়া থেকে নিহত মল্লিকা জেএমএস পোষাক কারখানায় চাকরী করতেন। তার স্বামী অটোরিকসা চালাতেন। তাদের ঘরে তোয়া মনি(৫) একটি কন্যা সন্তান রয়েছে ।

এঘটনায় নিহতের পিতা আজমত আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেছেন।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরন করা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ