বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী হৃদয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী হৃদয় ওরফে মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব ৪ এর একটি টিম।

বুধবার সকালে জেলার দৌলতপুর উপজেলার দূর্গম কাশিদারামপুর চর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হৃদয় জেলার দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। হৃদয় সাটুরিয়া থানার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ছিল।

র‌্যাব জানায়, গত ৬ আগস্ট হৃদয় জেল জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গত পরশু দিন তিনি কাশিদারামপুর চরে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ সিপিসি-৩ এর আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

২০২০ সালের ১৭ মে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামে আরিফ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে হৃদয়। ২০২২ সালের ৮ আগষ্ট ওই মামলায় বিজ্ঞ আদালত হৃদয়কে মৃতুদন্ড প্রদান করেন।

এরপর থেকেই হৃদয় কাশিমপুর কারাগারে বন্দি ছিল। বৈষ্যমবিরোধী ছাত্রআন্দোলনের ওই সময় সে কারাগার থেকে পালিয়ে যায়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হৃদয়কে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ