বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ইমাম পরিষদের ৩১ সদস্য কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে উপজেলা ইমাম পরিষদের দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলের মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি আশরাফ আলীকে সভাপতি ও মাওলানা আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক পদে ভােটের মাধ্যমে নির্বাচিত করা হয় ।

সোমবার (২৫ আগষ্ট) দুপুরের দিকে ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুফতি খলিলুর রহমান কাসেমী। অন্যান্য কমিশনার হচ্ছেন মুফতি আতিকুর রহমান, মুফতি সালাহউদ্দিন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা জাকারিয়া।

ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন নিয়ে ১৩০ শুরা সদস্যের মধ্যে ১০৫ জন ইমাম ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করেন।

২০০৭ সালে ধামরাই উপজেলা ইমাম পরিষদের যাত্রা শুরু হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ