শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে পিকআপচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পরে গিয়ে চালকসহ ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরোও দুইজন।

রবিবার (২১সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম টু ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের নামই মনির হোসেন একজন দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিন এর ছেলে অপরজন চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে, তারা দুইজনই ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পিকআপটি জামগড়া থেকে মুরগীর খাদ্য ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম হতাহতের খবরটি নিশ্চিত করে জানান,গত রাতে পাড়াগ্রাম টু ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ