সোমবার

২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন যুবদল নেতা মুরাদ

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। পরিদর্শন শেষে মন্দির কমিটির সভাপতির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

শনিবার (১২অক্টোবর) সারাদিন তিনি ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি পুজারী, ভক্তবৃন্দদের বলেন, আপনারা নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালন করবেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে কোন বৈষম্য থাকবে না। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত।

আমরা আপনাদের পাশে আছি। তিনি বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। এই বাংলাদেশ আপনার-আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে—এটাই বিএনপির নীতি।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনিরুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, সহ সভাপতি ইবাদুল হক জাহিদ,ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক সহ পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাঈম,পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সুজন, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শিশির ফেরদৌস, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন ও আর অনেক নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ