বৃহস্পতিবার

১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে বিএনপি’র কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ধামরাই উপজেলা ও পৌরসভার অন্তর্গত সকল ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ) বিকেলে ধামরাই উপজেলার কালামপুর আতাউর রহমান খান কলেজ মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ইয়াসিন ফেরদৌস মুরাদ।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদল সব সময় মাঠে ছিলো এবং থাকবে। প্রতিটা নেতাকর্মীকে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে ভোটের দিন বৃদ্ধ, যুবক, তরুণদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। ধানের শীষের বিজয়ই হলে গণতন্ত্রের বিজয় হবে।

আরও বলেন, ওই লেবু ক্ষেতের নিচে নয়, ওই ফেসবুকের মিছিলে নয়, এডিটিং করে রথ যাত্রার ছবিতে নয়, আমরা প্রতিটা কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করে করেছি।

কর্মী সভায় ধামরাই উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ