ধামরাই প্রতিনিধি
ছাত্র জনতার তোপের মুখে আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা পালানোর এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশে ঢাকা আরিচা মহাসড়কে বিজয় মিছিল করেছে ধামরাই উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের কচমচ এলাকা থেকে বিজয় মিছিল শুরু হয়ে ধামরাই থানা রোড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, ছাত্র জনতার দীর্ঘ ৩৬ দিন আন্দোলনের মাধ্যমে হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে আজকের এই দিনে দ্বিতীয় বার বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার ধোসররা কেউ যেন কোন প্রকার নাশকতা করতে না পারে সেই ব্যাপারে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ফারদুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সহা, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি খুররুম চৌধুরী টুটুল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ ফারুক, যুবদল নেতা ইসরাফিল আহামেদ, আলজাবির শাওন, শামীমসহ আরও অনেকে।

