রবিবার

৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ ও ভালুম আতাউর রহমান খান স্কুলের ঐতিহবাহী খেলার মাঠের সীমানা চিহ্নিত করে সীমানা প্রাচীর নির্মাণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে প্রায় এক হাজার শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।

রবিবার (৩০ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার ভালুম আতাউর রহমান খান স্কুল ও ডিগ্রি কলেজের সামনে ধামরাই কালামপুর আঞ্চলিক সড়কে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে নানা ধরনের স্লোগান লেখা ফেষ্টুন দেখা যায়। মাঠ বাঁচাও শৈশব বাঁচাও অবিলম্বে সীমানা প্রাচীর চাই, খেলার মাঠ আমাদের অধিকার সীমানা প্রাচীর চাই এবার এবং খেলার মাঠ কোন পরিত্যক্ত স্থান নয়, সীমানা প্রাচীর দিয়ে এর নিরাপত্তা নিশ্চিত করুন লেখা স্লোগান নিয়ে শত শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহণ করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা ক্ষোভ নিয়ে বলেন, আমাদের স্কুল এবং কলেজের খেলার মাঠ অরক্ষিত। বহিরাগত লোকজন সব সময় মাঠে থাকে যার কারণে আমরা খেলাধুলা করতে পারি না। এছাড়াও প্রভাবশালীদের বিভিন্ন ধরনের যানবাহন মাঠের মধ্যে রেখে দেয়। এতে খেলাধুলার বিগ্ন ঘটে। কিছু খারাপ লোকজনও এখানে থাকে। ফলে শিক্ষার্থীদের খেলাধুলায় বিগ্ন ঘটে।

স্কুল শাখার নবম শ্রেণির শিক্ষার্থী আবু সাইদ বলেন, খেলাধুলা আমাদের মানবিক বিকাশে সাহায্য করে। যদি মাঠই না থাকে তাহলে মানবিক বিকাশের সুযোগ নেই। তাই স্কুলের মাঠে সীমানা প্রাচীর নির্মাণ প্রয়োজন।

কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফরিন আক্তার বলেন, খেলাধুলার মাঠ না থাকায় আমরা মাঠে খেলাধুলা করতে পারি না। বহিরাগতরা মাঠে ঝামেলা করে। তাই মাঠের বাউন্ডারি প্রয়োজন।

মানববন্ধনে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, আমার মাঠ আমার অধিকার। আমার ছেলে মেয়েরা অর্থাৎ স্কুল কলেজের ছেলে মেয়েরা সারা বছর মাঠে খেলাধুলা করবে। এর জন্য খেলাধুলার পরিবেশ চাই। কোন বহিরাগত মাঠে থাকতে পারবে না। নানা প্রতিকূলতার কারণে ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারে না। তাই মাঠের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে মাঠে খেলাধুলার উপযুক্ত পরিবেশ চাই।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ভালুম আতাউর রহমান খান স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন, সিনিয়র শিক্ষক মতিয়ার রহমান, প্রভাষক মামুনুর রশীদসহ আরো অনেকে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ