ধামরাই প্রতিনিধি:
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, পতিত সৈরাচার সরকার দেশকে অশান্ত করতে ভারতে বসে নানা চক্রান্ত করছে। এই অন্তবর্তীকালীন সরকারকে ব্যার্থ করতে উঠে পরে লেগেছে। এই সরকারকে যাতে কোন কুচক্রী মহল ব্যার্থ করতে না পারে সে জন্য সকল নেতা কর্মীদের সজাগ থাকার আহব্বান জানান তিনি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে সুয়াপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুয়াপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বিশাল জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জনসভা স্থলে যোগ দেন নেতা কর্মীরা। এসময় জনসভা জনসমুদ্রে পরিনত হয়।
এসময় ধামরাই উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ওবাদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধক্ষ্য এম এ জলিল, ঢাকা জেলা মহিলা দলের আহব্বায়ক সাবিনা ইয়াসমিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুকসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

